সংবাদ শিরোনাম ::
মাদারীপুর হতে মাদক মামলার এজহার নামীয় পলাতক আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর রাজৈর হতে
মাদক মামলার এজহার নামীয় পলাতক আসামী গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে অদ্য ১৩ অক্টোবর ২০২০ইং তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন কালামদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মামলা নং-০২, তারিখ ০৬-০৯-২০২০ইং ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(খ)/৪১ এর এজাহার নামীয় ০৩নং পলাতক আসামী মোঃ মহসিন গাছি(৩০), পিতাঃ মৃত জয়নাল গাছি, সাং-মজুমদার কান্দি, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























