সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনে শুল্কমুক্ত সুবিধা পাওয়া ৮,৫৪৯ পণ্যের তালিকা প্রকাশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বর্তমানে চীনে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে ৮ হাজার ৫৪৯টি বাংলাদেশি পণ্য। এসব পণ্যের তালিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

চীনের দেওয়া এই সুবিধা কাজে লাগাতে পারলে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের জন্য নতুন দুয়ার উন্মোচিত হবে, পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ভিত আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার ১২৭৯ পৃষ্ঠার তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে রফতানি পণ্যের বাজার যখন সংকুচিত হয়ে আসছিল, ঠিক তখনই চীনের বাজারে আরও পাঁচ হাজার ১৬১টি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। নতুন সুবিধা পাওয়া পণ্য নিয়ে গত ১৬ জুন মোট আট হাজার ২৫৬টি পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দেয় চীন সরকার। গত ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকরও হয়েছে। কিন্তু সেগুলো চীনা ভাষায় হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় তখন ওয়েবসাইটে প্রকাশ করতে পারেনি।

দেরিতে হলেও অবশেষে সেই পণ্যের তালিকা ইংরেজি ভাষায় প্রকাশ করল বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, চীন সরকার শুল্কমুক্ত সুবিধা ঘোষণা দেওয়ার পর গত ২৪ জুন বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ-কে এ সংক্রান্ত একটি চিঠি দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘দীর্ঘ আলোচনার পর গত ১৬ জুন চীন বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্যে অর্থাৎ আট হাজার ২৫৬টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করেছে। যা ২০২০ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

চীন প্রদত্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যের তালিকা ‘Import and Export Tariff of People’s Republic of China, 2020’ -এর http://gss.mof.gov.cn ওয়েব লিংকে পাওয়া যাবে। চীনের বাজারে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্য রফতানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদানের বিষয়টি আপনার সংগঠনের সকল সদস্যকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনে শুল্কমুক্ত সুবিধা পাওয়া ৮,৫৪৯ পণ্যের তালিকা প্রকাশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০