সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন হাসানাত আব্দুল্লাহ, উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক :: টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল থেকে সোমবার দুপুরে প্রাইভেটকারযোগে তিনি সংসদ ভবন এলাকার বাসভবনে চলে যান। বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাত আব্দুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফেরা নিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। অনেকেই তার বাসায় ফেরার খবরটি ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

জানা যায়- রাজধানী ঢাকার বাসায় অবস্থানকালে গত ২৯ সেপ্টেম্বর আবুল হাসানাত আব্দুল্লাহ’র বুকে ব্যাথাসহ শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনেরা উদ্ধার করে পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষক কেন্দ্রে রেখে পরীক্ষা নিরীক্ষায় তার হৃদপিন্ডে দুটি ব্লক ধরা পড়ে। একদিন বাদে হৃদযন্ত্রে দুটি রিং বসানো হয়। এর পরে ধীরে ধীরে হাসানাতের শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে।

হাসানাত আব্দুল্লাহ’র ব্যক্তিগত সহকারি খাইরুল বাশার মুঠোফোনে জানান, তার নেতা এখন পুরোপুরি সুস্থ আছেন। এবং কথা বলাসহ হাঁটা-চলাও করতে পারছেন। চিকিৎসকেরা তার শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করে বাসায় যাওয়ার পরামর্শ দেন। তবে বাসায় থাকলে তাকে আপাতত কিছু দিন বেড রেস্ট করা এবং কোন ধরনের চিন্তামুক্ত থাকার নির্দেশনা দিয়েছেন।

পরে বিকেলের কিছুটা আগে হাসানাত আব্দুল্লাহ প্রাইভেটকারযোগে স্বজনদের সাথে সংসদ ভবন এলাকার বাড়ির উদ্দেশে রওনা হয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন হাসানাত আব্দুল্লাহ, উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০