সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালের বিচারকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না: হাইকোর্ট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ’র বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলার কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আদালত। সেই সাথে মামলার পরবর্তী শুনানির জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
রোববার (১১ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে শিশু আদালতের মামলার কার্যক্রম বিচারিক আদালতে পরিচালার জন্য ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। ওই চার শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ারও আদেশ দেন হাইকোর্ট।

এর আগে ওই চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় উচ্চ আদালতের তলবে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন তিনি।

বেলা সাড়ে ১১টায় সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। একই সঙ্গে অভিভাবকসহ ওই চার শিশু ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উপস্থিত থাকতে বলা হয়। সে অনুযায়ী রোববার সকালে তারা হাইকোর্টে উপস্থিত হন।

এ বিষয়ে চার শিশুর বক্তব্য শুনতে তাদের বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের বিচারকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না: হাইকোর্ট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০