সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ফরিদপুরে র‌্যাবের হাতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার রোডের একটি সেলুনে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৬০ পিস ইয়াবাসহ রাশেদ মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির টাকা, মোটর সাইকেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে রাশেদ মোল্লাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে কানাইপুর বাজারে অবস্থিত উৎসব হেয়ার কার্টিং সেলুনের সামনে থেকে রাশেদ মোল্লাকে আটক করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা ৬০ পিস ইয়াবা, ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, মাদক বিক্রির ১৩ হাজার টাকা, দুইটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক রাশেদ মোল্লা কানাইপুর ইউনিয়নের মহারাজপুর এলাকার হাবিব মোল্লার ছেলে।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে রাশেদ মোল্লা জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে সে পাইকারী ও খুচরা বিক্রেতাদের কাছে মাদক বিক্রি করে আসছিল।

এ বিষয়ে মাদক ও অস্ত্র আইনে কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া এ চক্রটির অন্য সদস্যদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফরিদপুরে র‌্যাবের হাতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০