সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সাকিবের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক

দেশে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে নারী ও শিশুর প্রতি সহিংসতার হার। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছেন নারী। দুর্বৃত্তদের ঘৃণ্য কর্মকা- দিন দিন বেড়েই চলেছে। প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে।

এবার এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন সাকিব আল হাসান।
নিজের ফেসবুক ফ্যানপেজে তিনি লিখেছেন, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। ’

সাকিব বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী। ’

লড়াইয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সাকিব ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ’ বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তিনি মনে করেন দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে তথা মানুষকে রক্ষা করতে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন এখন নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সহিংসতা রোধে একইভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সাকিব বলেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়ে ছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। ’
স্ট্যাটাসে সাকিব নিজের পারিবারিক আবহের কথা উল্লেখ করে লেখেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবাও আমি। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সাকিবের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০