পারাবাত লঞ্চে খুন, ঘাতক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ ২৪০ বার পড়া হয়েছে

- বরিশালে পারাবত-১১ লঞ্চে খুন হওয়া লাবনীর সন্দেহভাজন হত্যাকারী মনিরুজ্জামান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লাবনীর ঘাতক মনিরুজ্জামান
বরিশালে বুধবার সংবাদ সম্মেলন করে জানায়,পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী মােঃ মনিরুজ্জামান (৩৪), পিতাঃ আব্দুস শহিদ, গ্রামঃ টোক, থানাঃ কাপাসিয়া,জেলাঃ গাজীপুর, বর্তমানে সরকারি কোয়ার্টার, প্রিন্সিপাল আবুল কাশেম রােড, দারুস সালাম, মিরপুর-১, ঢাকা-কে ঢাকা হতে পিবিআই বরিশাল জেলা টিম গ্রেফতার করে। তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
পিবিআই পুলিশ সুপার মো.হুমায়ুন কবির
পিবিআই আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে লাবণীর ওড়না দিয়ে লাবণীর গলায় পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। লঞ্চটি বরিশাল নৌ বন্দরে পৌছিলে আসামী মনিরুজ্জামান লঞ্চ থেকে পালিয়ে বাস যােগে ঢাকায় চলে যায়।
সোমবার সকালে পারা বাত ১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩৫ ঘন্টার মধ্যে তার পরিচয় শনাক্ত করে পিবিআই।


























