সংবাদ শিরোনাম ::
নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।

উজিরপুরে বাস অ্যাম্বুলেন্স ও কার্ভাডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বাস, অ্যাম্বুলেন্স ও কার্ভাভ্যানের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন ঘটনাস্থল প্রাণ হারিয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলে অ্যাম্বুলেন্স যাত্রী। দুঘটনার পরে তিনটি যান মহাসড়কের ওপরে পড়ে থাকায় এক ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকে। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এ্যাম্বুলেন্স কেটে এক নারী সহ ৬ জনের লাশ উদ্ধার এবং পরিবহনগুলো অন্যত্র সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই এ্যাম্বুলেন্সে ছোট একটি শিশুর লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন দূর্ঘটনায় নিহতরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে চালিয়ে বরিশাল শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় স্থানীয় আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতমুখী বরিশাল থেকে আসা একটি বাসের সাথে প্রথমে সংঘর্ষ হয়। সাথে সাথে এসময় একই দিক থেকে জোরালো গতিতে ছুটে আসা আরও একটি কাভার্ডভ্যানও অ্যাম্বুলন্সটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও এতে থাকা এক নারীসহ আরও ৫ জনের মৃত্যু ঘটে। এছাড়া বাসযাত্রী সহ আর ১০/১২ জন আহত হন। পরে দীর্ঘক্ষণ সড়কে পরিবহন চলাচল বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে বাস অ্যাম্বুলেন্স ও কার্ভাডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০