সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। তাকে শাস্তি পেতে হবে।

তিনি আজ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি কর্তৃক করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। এটি অনাকাঙ্কিত ঘটনা। এ ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না। তাদের শাস্তি পেতে হবে।

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যর কথা বিবেচনা করে নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। করোনাভাইরাস মহামারীর কারণে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। এটা কোনো রাজনৈতিক চাপে নয়। এটা সরকারের মহানুভবতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০