সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট র‌্যাবের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী হারুন অর রশিদ (২৫) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৪। রাতে সাভারের সিআরপি রোড সংলগ্ন ডগরমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত হারুন অর রশিদ নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। সে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা এবং চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো বলে জানিয়েছে র‌্যাব ৪।

র‌্যাব ৪ জানায়, সম্প্রতি ভুয়া পরিচয় প্রদান করে অভিনব কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নব্য প্রতারক চক্র। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক হারুন অর রশিদকে আটক করা হয়।

এ সময় দুদক কর্মকর্তার ভুয়া ১টি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ২টি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২টি কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব ৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েক বছর যাবত সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।
আটক হারুন অর রশিদ লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি। আজ তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট র‌্যাবের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০