সংবাদ শিরোনাম ::
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আত্মনির্ভরশীল দেশ গড়তে কাজ করছে রোটারিয়ানরা-বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক : মহানগর পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন, প্রজ্ঞাবান রুচিশীল মানুষের পরিচয় দিয়ে যাঁরা ভেতরের সুকুমার জাগ্রত করে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে জনকল্যাণে আত্মনিয়োগ করেন, আমরা সাধ্যমত তাদের পাশে থাকবো। আজ শনিবার (২৯ আগস্ট) রোটারিয়ান ক্লাব বরিশালের সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নগরীর অসহায় পরিবারকে আত্মনির্ভরশীল করতে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি আয়োজক রোটারিয়ানদের উদ্দেশ্য বলেন, সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানদের তৎপরতাও সম্পূর্ণ সেবামূলক। সু-শৃঙ্খল নিরাপদ সমাজ উপহার দিতে রোটারিয়ানরাও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ কমিশনার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার। পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছোড়া থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে যে ভূমিকা পালন করেছে বিশেষ করে মরণঘাতী করোনার প্রাদুর্ভাবে কর্তব্য পালনের পাশাপাশি মানবিক গুণাবলী প্রকাশ করেছে তা আজ সারা বাংলাদেশ সহ বিশ্বের দরবারে প্রশংসনীয়। তিনি বলেন, শুধু নিজেকে দায়িত্বের গন্ডিতে সীমাবদ্ধ না রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনো কখনো স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী নিয়ে, কখনও সচেতনতার বাণী নিয়ে, নীরবে-নিভৃতে রাতের আধারে ব্যক্তিগত তহবিল থেকে মহামারী পরিস্থিতির শিকার সম্মানিত জনগণের বাড়ি বাড়ি গিয়ে সাধ্যমত সাহায্য নিয়ে হাত বাড়িয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আত্মনির্ভরশীল দেশ গড়তে কাজ করছে রোটারিয়ানরা-বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০