সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সড়ক পরিবাহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, পরিস্থিতি অনুকূলে এলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে।

জাতীয় শোক ও জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

ওবায়দুল কাদের ওই অনুষ্ঠানে আরও বলেন, বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে উট পাখির মতো মুখ বালুতে লুকিয়ে রাখলেও সত্য কখনো মিথ্যা হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট। সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার”

আপডেট সময় : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০