সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

রাজশাহীতে ড্রেনে টাকা কুড়াচ্ছে মানুষ (ভিডিও)। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে ড্রেনের দিকে অনেক মানুষ। সবার চোখ ড্রেনের দিকে। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখা যায়, কিছু মানুষ খুব খোঁজাখুঁজি করছেন কি যেন। কেউ একজন পেয়েও গেলেন প্রত্যাশিত বস্তুটি।

হাতে ৫০০ টাকার নোট। কি আশ্চর্য, ড্রেনে ভাসছে টাকা! শুনে আরও লোক সমাগম বেড়ে গেল। যারা এতক্ষণ ড্রেনে টাকার কথা শুনে দাঁড়িয়েছিলেন, তখন নিজেরাও নেমে গেলেন সেই টাকা কুড়াতে। কেউ টাকা পেয়ে পকেট ভর্তি করছেন, আবার কেউ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা ড্রেনে টাকাগুলো ফেলে দিয়েছেন। সেখানে এক হাজার, ৫০০, ১০০, ২০, ১০ এবং ৫ টাকার নোট ছিল। টাকা ভাসতে দেখে প্রথমে একজন এবং পরে অনেক মানুষ নেমে পড়েন ড্রেনে। টুলু নামের এক ভাঙারি বিক্রেতা তার কুড়ানো টাকাগুলো রেখেছিলেন পকেটেই। তিনি জানান, টাকাগুলো অফিসার্স মেসের পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছিলো।

ড্রেনে ভাসতে দেখে তিনি নেমে পড়েন।
আসলাম নামের একজন জানান, তিনি এক হাজার ও ৫০০ টাকার কয়েকটি নোট পেয়েছেন। তার মতো আরও অনেকেই ড্রেনে নেমে টাকা কুড়িয়েছেন।

বোয়ালিয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। টাকাগুলো কারা ড্রেনে ফেললো সেটি অনুসন্ধান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে ড্রেনে টাকা কুড়াচ্ছে মানুষ (ভিডিও)। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০