সিনহা রাশেদ হত্যা তদন্তে প্রমাণিত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:৫৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা তদন্তে প্রমাণিত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনা দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সিনহা রাশেদ নিহতের ঘটনায় এরইমধ্যে পুলিশ মহাপরিদর্শক এবং সেনাপ্রধান কক্সবাজার পরিদর্শন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তদন্তে কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ‘ এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েই সব অভিযান পরিচালনা করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
























