সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান জানালেন: দীপু মনি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ১১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক
শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে গুজব ছড়ানো হলে বা গুজব ছড়ানোর চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রয়েছে আগামী ৬ আগস্ট পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে আগে থেকেই কেউ কোনও গুজব ছড়ালে, মিথ্যা প্রচারণা চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণির মানুষ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আমরা এখনো কোনও সিদ্ধান্ত নিইনি। অথচ, আমাদের নাম দিয়ে, কখনও জাতীয় শিক্ষা বোর্ডের নামে প্রচারণা চালানো হচ্ছে।

প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো শিক্ষা বোর্ড নেই।’ মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়ে দীপু মনি বলেন, ‘যখন সময় হবে, আমরা গণমাধ্যমের সাহায্যে জানিয়ে দেবো, কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, কখন পরীক্ষা নেওয়া হবে।’ জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও র‍্যাবকে এ সংক্রান্ত গুজব ও মিথ্যা প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান জানালেন: দীপু মনি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০