সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এমপি ইসরাফিল আলম আর নেই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম ইন্তেকাল করেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোর সোয়া ছয়টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসং গুনগ্রাহী রেখে গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

পরে করোনা নেগেটিভ আসলেও কিডনি ও ফুসফুসে দেখা দিয়েছে জটিলতা। তার ভাগিনা আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে ৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন ইসরাফিল আলম। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় চলে যান।

চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়তে নিষেধ করলেও তিনি শোনেননি। বাসায় থাকা অবস্থায় ১৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টায় তাকে আইসিউইতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ইসরাফিল আলম শ্রমিক নেতা হিসেবে দেশব্যাপী পরিচিত।

তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তিনি একাধিকবার জেল খেটেছেন। তিনি অভিভক্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর টানা তিনবার নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য।
এ ছাড়া তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপি ইসরাফিল আলম আর নেই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০