সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

রাজশাহী বিভাগে করোনায় একদিনে ৭ জনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিভাগে একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) তারা মারা যান। এ দিন বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৬ জন। আর সুস্থ হয়েছেন ১৭ জন।

শনিবার (০৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জনেরই বাড়ি বগুড়া। এর একজনের বাড়ি রাজশাহী।

স্বাস্থ্য বিভাগের হিসাবে বগুড়ায় এ নিয়ে ৬০ জনের মৃত্যু হলো। গোটা বিভাগে মৃত্যুর সংখ্যা ৯৪ জন। বাকি জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ১০, নওগাঁয় ৭, নাটোরে ১, সিরাজগঞ্জে ৮ এবং পাবনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার নতুন শনাক্ত ২১৬ জনের মধ্যে ৭৯ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া এ দিন নওগাঁয় ২, জয়পুরহাটের ২২, বগুড়ার ৪৭ এবং সিরাজগঞ্জের ৬৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৮৯ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৩ হাজার ২৪৬ জন শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রাজশাহীতে ৯৮৯ জন। চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, নওগাঁয় ৫৪২ জন, নাটোরে ২১৫ জন, জয়পুরহাটে ৪৫১ জন, সিরাজগঞ্জে ৫৯৭ জন এবং পাবনায় ৪৪৮ জন শনাক্ত হয়েছেন। বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন।

এর মধ্যে শুক্রবার করোনামুক্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে ১৫ জন বগুড়ার বাসিন্দা। বাকি দুইজন পাবনা ও সিরাজগঞ্জের বাসিন্দা। বিভাগের মধ্যে এ পর্যন্ত রাজশাহীতে ১৪৫, চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁয় ৩০৫, নাটোরে ৬৬, জয়পুরহাটে ১৫১, বগুড়ায় ৮৬০, সিরাজগঞ্জে ৬৬ এবং পাবনায় ১৪২ জন করোনা জয় করেছেন। গোটা বিভাগে এখনও হাসপাতালে আছেন ৫৯৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী বিভাগে করোনায় একদিনে ৭ জনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০