সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশাল সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডে লকডাউন স্থগিত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড। প্রাথমিক পর্যায়ে আজ মঙ্গলবার থেকে ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড ২১ দিনের জন্য পুরোপুরি লকডাউন হবে বলে নিশ্চিত ছিলেন ওয়ার্ডবাসী। কেননা লকডাউন কার্যকর করতে গত রোববার থেকেই ওয়ার্ড দুটিতে চলছিল মাইকিংসহ নানা প্রস্তুতি। অপেক্ষা ছিল সকাল হওয়ার।

কিন্তু লকডাউন কার্যকরের মাত্র ৮ ঘণ্টা আগেই পাল্টে যায় পূর্বের সেই সিদ্ধান্ত। অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে লকডাউন হচ্ছে না ওই দুটি ওয়ার্ড। জন প্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল রাত ১০ টার দিকে ওয়ার্ড দুটিতে লকডাউন কার্যকর হচ্ছে না বলে সংশ্লিষ্ট কাউন্সিলরদের জানিয়ে দেয় বিসিসি’র স্বাস্থ্য বিভাগ। এর পরপরই লকডাউন কার্যকর হচ্ছে না বলে মাইকিং শুরু হয় ওয়ার্ড দুটিতে।

বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু জানান, ‘লকডাউন বাস্তবায়নে আমরা সকল ধরনের প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছিলাম। লকডাউনে থাকা এলাকার মানুষের ঘরে খাদ্য সামগ্রীসহ জরুরী সেবা পৌঁছে দেওয়ার জন্য অনলাইন সার্ভিসও চালু করেছি।

কিন্তু রাত ১০টার দিকে হঠাৎ করেই সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের ফোন আসে। তিনি জানিয়ে দেন ২৩ জুন মঙ্গলবার থেকে ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড লকডাউন হচ্ছে না। তবে স্থায়ীভাবে নয়, বরং পরবর্তীতে লকডাউন কার্যকর করা হবে। তাই পূর্বপ্রস্তুতি নিয়ে রাখার জন্যও বলেছেন স্বাস্থ্য কর্মকর্তা।

একই কথা জানিয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ মো. আনিসুর রহমান। তিনি বলেন, মেয়র মহোদয় আমাকে ফোন দিয়ে লকডাউন হবে বলে জানিয়েছেন। এ কারণে তার সিদ্ধান্তের বিষয়টি মাইকিং করে এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে লকডাউন কার্যকর হবে জানিয়ে তিনি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতেও বলেছেন।

হঠাৎ করে লকডাউন বাতিলের বিষয়ে বক্তব্য জানতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণেই হঠাৎ করে লকডাউন কার্যকর না করার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডে লকডাউন স্থগিত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০