সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন শুরু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসের মহামারীর মধ্যে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
এদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদে যাননি। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ অধিবেশনে উপস্থিত আছেন।
এ অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট।

অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও জামিলুর রেজা চৌধুরী, সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন।

করোনাভাইরাস সংক্রমণকালে অনুষ্ঠেয় বাজেট অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পরিকল্পনা নিয়েছে জাতীয় সংসদ। সংসদ সচিবালয়ের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বাইরে অন্যদের যেতে নিষেধ করা হয়েছে। অন্য সময়ে সাংবাদিকরা বাজেট অধিবেশন শুনতে উপস্থিত থাকতে পারতেন।

তবে এবার সংসদে যেতে নিষেধ করা হয়েছে করোনা আক্রান্ত সাংসদ ও বয়োজ্যেষ্ঠর। এর সংখ্যা প্রায় ৩৫ জন। ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৩৫ জনকে বাদ দিয়ে বাকি যারা রয়েছেন তাদের চার ভাগ করা হয়েছে। অর্থাৎ একজন সদস্যের এই অর্থবছরের বাজেট অধিবেশনে মাত্র তিন দিন সংসদে গেলেই চলবে।

তবে প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা, অর্থমন্ত্রী, সরকার দলীয় চিফ হুইপ ও বিরোধীদলীয় হুইপ প্রতিদিন সংসদে উপস্থিত থাকতে পারবেন। এর বাইরে অন্য সবাইকে ১২ কার্যদিবসের এই বাজেট অধিবেশনে মাত্র তিন দিন সংসদে উপস্থিত থাকলেই চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন শুরু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০