সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

নাসিমকে আরও ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আরও ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার অবস্থার উন্নতি কিংবা অবনতি হয়নি।

এদিকে দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। আগামীকাল বুধবার আবার তার নমুনা পরীক্ষা করা হবে।

বর্তমানে রাজধানীর শ্যামলীর বেসরকারি এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। অচেতন অবস্থায় তাকে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে। মস্তিস্কে অস্ত্রোপচারের পর থেকেই তিনি কোমায়। চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেয়া পর্যন্ত এ অবস্থায়ই তার চিকিৎসা চলবে।

এদিকে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা নিয়ে সোমবার রাত সাড়ে ৮টায় মেডিকেল বোর্ডের সদস্যরা অনলাইনে মিটিং করেন। এ সময় বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নাসিমের অবনতি না হওয়ায় আশাবাদী হন ডাক্তাররা।

এ বিষয়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী সোমবার রাত ১১টায় বলেন, মেডিকেল বোর্ডের মিটিং হয়েছে। মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতোই আছে। এটাকেই ইমপ্রুভমেন্ট বলা হয়। তার চিকিৎসা আগের মতোই চলবে বলেও জানান তিনি।

১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেনস্ট্রোক হয়। হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। কিন্তু মাথার ভেতরে কিছু রক্ত জমাট বেঁধে আছে। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাসিমকে আরও ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০