সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

দেশের এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করবেন না। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনা মহামারীর মধ্যে পোশাক শিল্পসহ অন্যান্য সেক্টরে শ্রমিক ছাঁটাই নিয়ে যে আলোচনা চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শ্রমিক ছাঁটাই না করার আহ্বান জানিয়ে বলেছেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। আজ দেশের এই দুর্দিনে তাদের ছাঁটাই করা যাবে না। ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘাঁর মত অবস্থা হবে। তিনি বিজিএমই এ সহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহবান জানান। ওবায়দুল কাদের সোমবার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
শুধু ব্যবসা নয়,অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মি হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গণপরিবহনে ভাড়া বেশি আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দূরপাল্লায় গাড়িতে অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক শ্রমিকদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ এ সংকট মোকাবেলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসব এবং সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়।

মন্ত্রী সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, করোনা এবং অন্যান্য রোগীদের সেবায় মানবিক হোন, ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মারা যাওয়ার মত ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরন ও সহানুভূতিশীল হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করবেন না। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০