করোনা ভাইরাসের গ্যারেজ এখন চুয়াডাঙ্গার, দামুড়হুদা সোনালী ব্যাংকে
- আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৫৭৪ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি ::-
চুয়াডাঙ্গার, দামুড়হুদা সোনালী ব্যাংক করোনা ভাইরাস প্রতিরোধের কোন নিয়মনীতি তোয়াক্কা না করে লেনদেন কাজে ব্যস্ত। সরকার ঘোষিত করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিটা ব্যাংকে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও দামুড়হুদার এই ব্যাংকটি লেশমাত্র গ্রহণ করছেনা যা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
আজকের ক্রাইম নিউজের দামুড়হুদা প্রতিনিধি সরেজমিনে প্রদক্ষিণ করে একটি রিপোর্ট তৈরী করেন, যেখানে দেখা যায় – দামুড়হুদার সোনালী ব্যাংক শাখার ম্যানেজার সাহেব সরকার ঘোষিত বয়স্ক ভাতা প্রদানকালে শত শত মানুষের ভীরের সমাগম ঘটান, যা করোনা ভাইরাস প্রতিরোধের মহা বিপদ সংকেত।
উল্লেখ থাকে যে, বিভিন্ন ব্যাংকে করোনা ভাইরাসের সংক্রমণে ব্যাংকাররা আক্রমণ হয়েছেন এবং অনেক লোক মৃত্যুবরণ করেছেন। কিন্তু দামুড়হুদা সোনালী ব্যাংক শাখায় ম্যানেজার সাহেব শত শত লোকের সমাগম ঘটিয়ে, মরণব্যাধি ভাইরাসের নিয়মনীতি অমান্য করে যেভাবে লেনদেন কাজ পরিচালনা করছেন তাতে এখানে এই ভাইরাসের মহামারী দ্রুতই সৃষ্টি হবে বলে জনগণের অভিব্যাপ্তি। এই শাখার লেনদেন সম্পর্কীয় চুয়াডাঙ্গার সোনালী ব্যাংক শাখাটি দ্রুত দিকনির্দেশনা দিবেন বলে দামুড়হুদাবাসী মনে করেন।
দামুড়হুদা সোনালী ব্যাংকে করোনা ভাইরাসের নিয়মনীতি অমান্য করে লেনদেন করায় বাংলাদেশ ব্যাংক গুরুত্বের সাথে আমলে নিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে এখানকার শাখা ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে দামুড়হুদাবাসী দৃঢ়তার সাথে বিশ্বাস করেন।


























