সংবাদ শিরোনাম ::
নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের লাশ রেখে পালিয়ে যায় স্বজনেরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বজনেরা। মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের ৩২ বছর বয়সী ওই যুবক রোববার বিকেলে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। মৃত্যু আগ পর্যন্ত স্বজনেরা হাসপাতালে ঘোরাঘুরি করলেও পরে আর তাদের খোঁজ করে পাওয়া যায়নি। বিষয়টি কোতয়ালি থানা পুলিশ নিশ্চিত হয়ে একদিন পরে সোমবার দুপুরে ওই যুবকের লাশ উদ্ধারে দাফন দিয়েছে। উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসানের নেতৃত্বে একটি টিম বিকেলে লাশটি শহরের রুপাতলীতে দাফন করেন।
হাসাপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলাতানী গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সী যুবক গত ১৭ এপ্রিল জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালের সার্জারি ইউনিট-৩ এ ভর্তি হন। পরে উপসর্গে করোনা আক্রান্ত সন্দেহে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়েছে। মৃত যুবক করোনা আক্রান্ত ছিলেন কী না তা নিশ্চিত হতে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করলেও ভয়ে আগেই পালিয়ে গেছে স্বজনেরা।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আজকের ক্রাইম-নিউজ কে জানান, যুবকের লাশ হাসপাতালে পড়ে থাকার খবর পেয়ে এসআই আরাফাত হাসানকে উদ্ধার করে দাফন দেওয়া নির্দেশ দেওয়া হয়। সোমবার দুপুরে তিনি লাশটি উদ্ধার করে গোসল ও যানাজা নামাজ শেষে রুপাতলী এলাকার আঞ্জুমান মফিদুল গোরস্থানে দাফন দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের লাশ রেখে পালিয়ে যায় স্বজনেরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০