সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠিতে করোনা সংক্রামণরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ বলেন স্বাস্থ্যবিভাগ ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে, পর্যাপ্ত স্বাস্থ্য সামগ্রীর অভাব থাকা সত্ত্বেও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য নির্দেশ দেয়ার পরেও অনেকে মানছেন না, অনেক সময় এলাকার অনেক অসচেতন ব্যক্তির মানসিক হয়রানির ভয়ে শহরে আশ্রয় নেয় এটা দুঃখজনক, আমরা হোম কোয়ারেন্টাইনে রাখছি তার মানে এই নয় যে ঐ ব্যক্তি আক্রান্ত, সকলের নিরাপত্তার স্বার্থে তাকে বাসায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশণের আহবান জানান তিনি। তিনি আরও বলেন যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদেরকে বাড়িতে বসে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ মোবাইলনম্বর – ০১৭১৭ ৪০৭০৭০ সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ।
উল্লেখ্য ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের সকল ধরনের ছুটি বাতিল করেছেন সরকার। ঝালকাঠি সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ১০ জন মেডিকেল অফিসার কার্যাবলী পর্যবেক্ষণ করছেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সি এইচ সি পিসহ মোট ১১০ জন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিদিন গণসচেতনতা, বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন মানতে পরামর্শ প্রদান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে পরিবারের অন্য সদস্য হতে আলাদা রাখতে পরামর্শ প্রদান, বারবার সাবান, হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়া, মুখে মাক্স ব্যবহার করা, যেখানে সেখানে সর্দি, কাশি, থুথু না ফেলতে পরামর্শ প্রদান করেন স্বাস্থ্যকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে করোনা সংক্রামণরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ

আপডেট সময় : ১২:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০