সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ ঝালকাঠি জেলা বিএনপির সাধারন সম্পাদকের ছেলে সহ আটক ২। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০ ১০১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের ছেলে হিমেল মল্লিক (২৬) কে ১৫ পিস ও আলম নামে এক ব্যাক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। ঝালকাঠি পূর্ব চাঁদকাঠী এলাকা থেকে রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক ভারপ্রাপ্ত ছানোয়ার হোসেন বলেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
আটককৃত হিমেল মল্লিকের পিতা ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, আমার ছেলের সাথে তিন বছর কোনো সম্পর্ক নেই।
আমার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।


























