সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পটুয়াখালী থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিচসহ ১৩ চোরাকারিকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিচসহ ১৩ চোরাকারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আটককৃতরা হলো রবিউল, নজরুল ইসলাম, ইসমাইল গাজী, আল-আমীন, সাইফুল ইসলাম, দেলোয়ার, আসাদুল ইসলাম, রাব্বি, সেলিম গাজী, খাদিমুল ইসলাম, জাকির,জামাল সরদার এবং লিটন হোসেন হাওলাদার । এসময় এফ.বি শিপশা নামের একটি ট্রলার জব্দ করা হয়।
আটকৃত জামাল সরদারের বাড়ি খুলনা এবং লিটন হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায়। বাকি ১১ জনের বাড়ি সাতক্ষীরা জেলোর বিভিন্ন এলাকায়। শনিবার ওইসব জব্দকৃত মালামাল মহিপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নিজামপুর কোস্টগার্ডের চিফ পেটি অফিসার ফারুক আহম্মেদ জানান, গত বুধবার চোরাকারবারির সদস্যরা ট্রলার নিয়ে কলকাতার কাকদ্বীপ এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় কাপড় নিয়ে মূলহোতাদের নির্দেশে কুয়াকাটা থেকে ১৮ কিলোমিটার পূর্ব দিকে গভীর বঙ্গোপসাগর থেকে খুলনা-সাতক্ষীরার দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যের টহলরত অবস্থায় সন্দেহ হলে ধাওয়া করে তাদের আটক করে। কি কারণে এখনও এসব জব্দকৃত কাপড়সহ চোরাকারবারিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি সেটা তিনি নিশ্চিত বলতে পারেননি। তবে আজকের মধ্যে এসব মালামাল হস্তান্তর করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুল আলম জানান, এখনও তারা কাপড়সহ চোরকারবীদের আমাদের কাছে হস্তান্তর করেনি। তবে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিচসহ ১৩ চোরাকারিকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০