সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ছাত্রীকে যৌন হয়রানি এবং গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক দায়ে শিক্ষক বরখাস্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ছাত্রীকে যৌন হয়রানি এবং গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক সৃষ্টির দায়ে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক রমজান আলীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ড।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বোর্ডের ৪৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।

একই অভিযোগে এর আগে এই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন এক ছাত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, বাড়িতে স্ত্রীর অনুপস্থিতে রমজান আলী ওই ছাত্রীকে বিভিন্ন অজুহাতে বাসায় যাওয়ার চাপ দেন। বাহিরে হোটেলে থাকার চাপ দেন। এতে রাজি না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন রমজান আলী। ওই ছাত্রী লিখিত অভিযোগের পাশাপাশি মোবাইলে কথোপকথনের রেকর্ডও জমা দেন প্রশাসনের কাছে।

এছাড়া ২০১৮ সালের ১৬ জানুয়ারি রমজান আলীর স্ত্রী যৌতুক ও ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে। এ ঘটনায় উচ্চ আদালতের নির্দেশনায় প্রশাসন গঠিত কমিটি তদন্ত করে।

তদন্তকালে কমিটির সদস্যরা ছাত্রী ও তার স্ত্রীর অভিযোগের সত্যতা পান। শুধু তাই নয়, রমজান আলীর বিরুদ্ধে গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনেরও প্রমাণ পাওয়া যায়। পরে ২০১৮ সালের ২ জুলাই কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেন। একইসঙ্গে রমজান আলীকে চূড়ান্ত বরখাস্তের সুপারিশ করেন।রমজান আলীকে চূড়ান্ত বরখাস্তের বিষয়ে মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান বলেন, ‘রমজান আলীর মতো একজন শিক্ষককে বরখাস্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি কলঙ্কমুক্ত হলো।’

বিশ্ববিদ্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রমজান আলীকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন। তবে অফিস আদেশ এখনও না হওয়ায় তিনি নিজের পরিচয় গোপন রাখতে বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রীকে যৌন হয়রানি এবং গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক দায়ে শিক্ষক বরখাস্ত।

আপডেট সময় : ০৫:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০