সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

যৌন হয়রানি করায় ইসরায়েলের সাবেক পুলিশ প্রধানকে ১০ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: এক নারী পুলিশ কর্মকর্তাকে যৌন হয়রানি করায় ইসরায়েলের সাবেক পুলিশ প্রধানকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক ওই পুলিশ প্রধানের নাম নিসান শাহাম।
আজ সোমবার ইসরায়েল জেলা আদালত এই রায় দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

ওই প্রতিবেদনে প্রকাশিত তথ্যমতে, শাহামের অধীনস্ত এক নারী কর্মকর্তা তার বিরুদ্ধে ওই অভিযোগ করেন। তবে এই অভিযোগ থেকে শাহামকে মুক্তি দিয়েছিল ইসরায়েলের ম্যাজিস্ট্রেট কোর্ট। এরপর ইসরায়েলে #মিটু আন্দোলনে এই ঘটনা সমালোচনার সৃষ্টি করলে ২০১৯ সালের সেপ্টেম্বরে ম্যাজিস্ট্রেট কোর্টের ওই রায়কে পুনরায় বিবেচনার জন্য নির্দেশ দেয় তেল আবিব জেলা আদালত। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুনরায় এই মামলার তদন্ত শুরু করে জেরুজালেম পুলিশ। পুলিশের দেওয়া তদন্ত রিপোর্ট বিবেচনা করে শাহেমকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন জেরুজালেম জেলা আদালতের মুখ্য বিচারক শাহমুয়েল মেলামেদ।

তবে সাবেক এই পুলিশ প্রধানের আইনজীবী জানান, শাহামের মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টের রায় বিবেচনা করেনি জেলা আদালত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।

উল্লেখ্য, অধীনস্ত নারী পুলিশ কর্মকর্তাদের যৌন হয়রানির অভিযোগে ২০১৩ সালে জেরুজালেম পুলিশ প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নিসান শাহামকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌন হয়রানি করায় ইসরায়েলের সাবেক পুলিশ প্রধানকে ১০ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:১৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০