সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বিয়ে আতঙ্কে পরিবার নিয়ে বাড়ি ছাড়া প্রেমিক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এতে আতঙ্কে পরিবার নিয়ে পালিয়েছেন প্রেমিক। ওই উপজেলার হাটিকুমরুল ইউপির আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ওবায়দুল্লাহ ওই গ্রামের ডা. শফিকুল ইসলামের ছেলে।!
ওই তরুণী জানান, ওবায়দুল্লাহর সঙ্গে কয়েক বছর ধরে প্রেম চলছিল তার। প্রেমের সময় একাধিকবার বিয়ের প্রতিশ্রতি দিয়েছেন ওবায়দুল্লাহ। এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না। তাই নিরুপায় হয়ে মঙ্গলবার থেকে তার বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী।

তিনি আরও জানান, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। দুয়েক দিনের মধ্যে ওবায়দুল্লাহ বিয়ে না করলে ওই বাড়িতেই আত্মহত্যা করবেন।

স্থানীয়রা জানান, আঙ্গারু গ্রামের আব্দুল মান্নান ওই তরুণীর খাওয়া-দাওয়া ও দেখাশোনার দায়িত্ব নিয়েছেন।

ভুক্তভোগী তরুণীর মা জানান, ওবায়দুল্লাহ বিয়ে না করায় তার মেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে। এ নিয়ে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।

হাটিকুমরুল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম হোসেন জানান, বিষয়টি নিয়ে সুষ্ঠু মীমাংসার চেষ্টা চলছে। ওবায়দুল্লাহ আগেও অন্য মেয়ের সঙ্গে প্রেম করে সালিশে জরিমানা দিয়েছেন।

সলংগা থানার ওসি তাজুল হুদা জানান, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওই তরুণীর অবস্থানের সংবাদ পেয়েছেন। তার পরিবার অভিযোগ করলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে আতঙ্কে পরিবার নিয়ে বাড়ি ছাড়া প্রেমিক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০