সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

অনিয়মের অভিযোগে জেল সুপার রফিকুলকে প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কারাবিধি না মেনে অবৈধ সুবিধা দিয়ে ফেনী-২ আসনের এমপি নিজাম হাজারীকে অনৈতিক ভাবে কারাগারে প্রবেশ করতে দেয়ায় ফেনীর জেল সুপার রফিকুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) পক্ষ থেকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে তাৎক্ষণিক ফেনী কারাগার ছেড়ে কারা অধিদপ্তর ঢাকায় যোগদানের নির্দেশ দেয়া হয়।
নোটিশে বলা হয়, ফেনী কারাগারের কারা তত্বাবধায়ক রফিকুল কাদেরকে জনস্বার্থে কারা আধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হলো। পাশাপাশি তাৎক্ষণিক ফেনী থেকে কর্মমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়। এবং তার চাকরির বেতন ভাতাদি ফেনী জেলা কারাগারের আনুকুলে উত্তোলিত হবে।

প্রসঙ্গত: গত বছরের ৯ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় আইন ভেঙ্গে প্রায় জেলে ঢুকেন সাংসদ হাজারী এই শিরোনামে সংবাদ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয় ফেনী কারাগারের নিরাপত্তা সেলে ঢুকে যুবলীগের দুই নেতাকে হুমকি দেওয়ার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে তদন্ত কমিটি বেশ কিছু তথ্য পায়। প্রতিবেদনে আসে সাংসদ নিজাম হাজারী আইন লঙ্ঘন করে নিয়মিত কারাগারে যেতেন। তাকে কারাগারের ভেতরে নিয়ে যেতেন জেল সুপার।

এর আগে গত ৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের (সেবা সুরক্ষা বিভাগ) কাছে অভিযোগ করেন জেলে থাকা অবস্থায় ফেনী জেলা যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক আরজু ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়াকে ফেনী কারাগারে নিরাপত্তা সেলের ৩ নম্বর কক্ষে রেখে সাংসদসহ তার লোকজন ঢুকে তাদের হুমকি দিয়েছেন। তদন্ত কমিটিকে একজন সাক্ষী বলেছেন, সাংসদ তার দেহরক্ষী সাহাবুদ্দিন ও ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন মজুমদারকে নিয়ে কারাগারের ভেতরে গেছেন।

পরে ১০ ডিসেম্বর একই পত্রিকায় আরেকটি শিরোনাম হয় ‘হাজারীকে কারাবিধি মানার পরামর্শ, জেল সুপারকে সতর্ক, সেখানে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয় সাংসদ নিজাম হাজারীকে ভবিষ্যতে কারাবিধি সুনির্দিষ্টভাবে অনুসরণ করে কারাগার পরিদর্শনের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনিয়মের অভিযোগে জেল সুপার রফিকুলকে প্রত্যাহার

আপডেট সময় : ১১:০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০