সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জয়ের ব্যাপারে আশাবাদী ফজলে নূর তাপস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। জনগণ যে রায় দেবে সেই রায় মেনে নিতে আমি প্রস্তুত।

তিনি বলেন, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কারও এজেন্টকে বাধা দেয়া হয়নি। ইভিএম পদ্ধতি সহজ ও আধুনিক।

শনিবার সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তাপস বলেন, আমি সকালেই বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করছেন। কোথাও কোনো অঘটন এখনও ঘটেনি। আশা করছি, সারাদিনই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশা করি।

ইভিএম প্রসঙ্গে তাপস বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) খুব সহজভাবেই ভোট দিলাম। এই প্রথম আমি ইভিএমে ভোট দিলাম। কাউন্সিল পদে ধানমন্ডি ১৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলামকে ঘুড়ি মার্কায় ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, ‌আমি যখন গণসংযোগ করেছি। তখন দেখেছি ঢাকাবাসীকে ইভিএম নিয়ে তাদের মধ্যে কোনো শঙ্কা ছিল না। এটাকে ঢাকাবাসী সাদরে গ্রহণ করবে এবং উন্নত নগরী করার জন্য নৌকায় ভোট দেবে।

বিরোধী প্রার্থীরা অভিযোগ করছেন তাদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি- এমন এক প্রশ্নের জবাবে তাপস বলেন, আমি মনে করি তাদের সেই সাংগঠনিক শক্তি, কাঠামো নেই বলেই তারা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এটি সম্পূর্ণ অমূলক একটি অ‌ভি‌যোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়ের ব্যাপারে আশাবাদী ফজলে নূর তাপস

আপডেট সময় : ০৬:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০