সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে বিআরটিসি বাস থেকে ৮০ মণ জাটকা উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক:: রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত জনৈক অপু নামে এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বেলা দুইটার দিকে বরিশাল সদরের দিনারের পুল এলাকায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের নেতৃত্বে কর্মীরা আটক করে। পরে বাসটিতে জাটকা ইলিশের অস্থিত্ব রয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় খবর দিয়ে পুলিশে খবর দেয়।
সংশ্লিষ্ট বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান আজকের ক্রাইম নিউজ কে জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে হেফাজতে নিয়েছেন। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দিয়েছেন। উদ্ধার জাটকা ইলিশ ও আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করার প্রস্তুতি চলছে।

এই বিষয়টি আজকের ক্রাইম-নিউজ কে নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন- জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার জনৈক ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিআরটিসি বাস থেকে ৮০ মণ জাটকা উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:১৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০