সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

প্রধানমন্ত্রী বললে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। আজকের ক্রাইম নিউজ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দলে পদ পেয়ে মন্ত্রিসভায় থাকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী বললে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। এটা কোনো বিষয় নয়।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলে পদ পেয়েছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা মন্ত্রিসভার সদস্য, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সেটাও প্রধানমন্ত্রী বলতে পারবেন।তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে, দ্যাট ইজ ফাইনাল। আমরা সবাই তার সিদ্ধান্ত মেনে নেব। তিনি যদি আমাকে বলেন ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। এটা কোনো বিষয় নয়।

সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু কিছু বিষয় সহনীয়ভাবে দেখছি, আইনের বাস্তবায়ন চলছে, আমাদের জনবলের সংকট আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, বর্তমান সংকট মোকাবেলায় জনবল যথেষ্ট না।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। যেভাবে আমেরিকা ও ইরান মুখোমুখি অবস্থানে। বিশ্বে অর্থনৈতিক মন্দার শংকা করছেন বিশ্লেষকরা। এটা তো আমরা এড়াতে পারব না। তেলের দাম বাড়লে তার প্রতিক্রিয়া বাংলাদেশেও আসবে। আমরা চাই তারা যুদ্ধ থেকে সরে আসুক এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী বললে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। আজকের ক্রাইম নিউজ’

আপডেট সময় : ০৫:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০