সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুই মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়।

বৈঠক শেষে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তাবিথ আউয়ালকে সমর্থনের দেয়ার ঘোষণা দেশ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

পরে ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে।

তিনি বলেন, আমরা জেনে শুনে এ নির্বাচনে নেমেছি। সব বাধাকে অতিক্রম করে লড়াই করে আমরা শেষ পর্যন্ত থাকবো। আর ক্ষমতাসীন দলের যে অনিয়ম দেখছি তাতে এখনো স্পষ্ট যে, সুষ্ঠু নির্বাচন হবে না।

দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন বলেন, আজকে আমি এবং তাবিথ আউয়াল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কাছে দোয়া নিতে গিয়েছি। আমরা দুই প্রার্থী আজকে সকালে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চেয়ে আইজি প্রিজন এবং জেল সুপার বরাবর একটি আবেদন করেছি। আমি সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা আমাদের আবেদনটি গ্রহণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে দোয়া নেয়ার জন্য আমাদের সেই সুযোগ করে দিন।

এর আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীকে হাত ধরে দোয়া করে দেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০