সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশের ৯০ শতাংশ মানুষ এখন বিএনপির বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: দেশের ৯০ শতাংশ মানুষ এখন বিএনপির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের (বিএনপি) জনপ্রিয়তা আরও কমে তলানিতে গিয়ে ঠেকবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আওয়ামী লীগের ত্রাণ সমন্বয় টিমের সঙ্গে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে। এ ৯০ শতাংশ মানুষ এখন বিএনপিকে চায় না। এ সংখ্যা আরও বাড়বে। ৯১, ৯২, ৯৩ এভাবে কমতে কমতে এক সময় তলানিতে গিয়ে ঠেকবে।

অপর এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কে বিএনপি নেতারা যে মন্তব্য করছেন তা হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝেন না, তারা আইন-আদালত কিছুই মানেন না। তাদের একমাত্র লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন এবং লুটপাটের রাজনীতি চর্চা করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারলে চোরাইপথে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। এটাই তাদের রাজনীতি।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন অবাদ সুষ্ঠু, নিরপেক্ষ হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবো।

সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, বিভিন্ন জরিপের ভিত্তিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। সব সিদ্ধান্ত ঠিক নাও হতে পারে। এ জন্য টিম ওয়ার্ক হচ্ছে। কোথায় কোথায় প্রার্থীর অবস্থা কি, কোথাও বিতর্কিত প্রার্থী যদি থেকে থাকে সেটা আমরা ফাইন্ড আউট করবো। এর পর যথাযথ প্রার্থীকে ঘোষণা করবো। ওয়ার্ডে প্রার্থী উন্মক্ত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের ৯০ শতাংশ মানুষ এখন বিএনপির বিরুদ্ধে

আপডেট সময় : ০২:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০