সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

আমন্ত্রণ পাননি শোভন ও রাব্বানী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চলতি মাসের ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদযাপন করার জন্য সংগঠনটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এছাড়া এই পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অব্যহতি পাওয়া ছাত্রলীগের সাবেক ২ শীর্ষ নেতা রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তারা পুনর্মিলনীতেও থাকতে পারবেন না।

এ তথ্য নিশ্চিত করে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, হাইকমান্ড থেকে তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

আমন্ত্রণ না পাওয়ার কথা স্বীকার করেছেন রাব্বানীও। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসাঙ্গত, গত বছরের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমন্ত্রণ পাননি শোভন ও রাব্বানী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০