সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগের আহ্বান ২০ দলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগ করে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোট।

সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের এক আলোচনা সভায় এই আহ্বান জানান জোট নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরকে ভোটাধিকার হরণ দিবস আখ্যা দিয়ে এই সভার আয়োজন করে জোট।

আলোচনা সভায় বক্তারা বলেন, একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে একদিকে তারা গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করছেন। কিন্তু বিএনপির এমপিরা সংসদে রয়েছেন। এমন দ্বিমুখী আচরণ সাধারণ মানুষ ভালোভাবে নেবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের নেতারা এখানে জোরদার আন্দোলনের কথা বলেছেন। আমরাও মনে করি, সঙ্কট উত্তোরণে জোরদার আন্দোলনের কোনো বিকল্প নেই। সবাই মিলে সেই আন্দোলনের রণকৌশল ঠিক করতে হবে। আমরা শুধু কর্মসূচি দিতে চাই না, সেটা বাস্তবায়নও করতে চাই।’

২০ দলীয় জোট নেতাদের মনেপ্রাণে আন্দোলনে নামার উদাত্ত আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘লড়াইয়ের ময়দানে কে কতটুকু সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন, সেটাই বড় কথা। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।’

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, লড়াই ছাড়া বিকল্প নেই। সেই লড়াইয়ের ময়দান প্রস্তুত হচ্ছে। ফ্যাসিবাদের অপমানজনক বিদায় হবে, সবাই এদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।

এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা একদিকে একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে গণতন্ত্র হত্যা ও কালো দিবস বলছি, আবার আমাদের এমপিরা সংসদে রয়েছেন। তারা সংসদে থাকেন কেমন করে?

অনুষ্ঠানে এলডিপির সেলিমের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বিএনপির এমপিদের সংসদ থেকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহেরও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগের আহ্বান ২০ দলের

আপডেট সময় : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯