সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

পুলিশের হামলা-গ্রেফতার এবং সারাদেশে বাম জোটের সমাবেশে বাঁধার প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালো দিবসের কর্মসূচিতে পুলিশের হামলা-গ্রেফতার এবং সারাদেশে বাম জোটের সমাবেশে বাঁধার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অ্যাডভোকেট একে আজাদ ও সম্পাদক অধ্যাপক আ.ক.ম মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল মহানগর সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নৃপেন্দ্র নাথ বাড়ৈ ও নবীন আহমেদ প্রমুখ।
সমাবেশে শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে বাম গনতান্ত্রিক জোটের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের হামলা-গ্রেফতার এবং সারাদেশে বাম জোটের সমাবেশে বাঁধার প্রতিবাদ

আপডেট সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯