সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবো আতিকুল ইসলাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন আমরা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবো। সন্ত্রাসী কারচুপিতে বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল। মঙ্গলবার ৩১ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান বিগত নির্বাচন নিয়ে সবার একটি অভিযোগ আছে আপনারা প্রশাসন ও ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নির্বাচিত হয়েছেন এবার কাদের ভোটে নির্বাচিত হবেন।
এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা মূলক হবে। সাবেক মেয়র বলেন সবাইকে অনুরোধ করবো এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচনে হার জিত আছেই। আমি অনেক নির্বাচন করেছি কিন্তু কখনো নির্বাচন মাঝ পথে গিয়ে বর্জন করেনি। আমি সবাইকে অনুরোধ করব আপনারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন এবং আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ঢাকা সিটি কর্পোরেশনে ভয়াবহ ডেঙ্গু, সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ সারাবিশ্বে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। ৩৬৫ দিন আমরা ডেঙ্গু নিয়ে কাজ করবো আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল করা হবে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন কোনো দল যদি প্রথম থেকেই বলে আমরা মাঠে থাকতে পারব না আগে থেকে তারা কিভাবে এটা বলে। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন সারা বিশ্বে প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এর বাইরে নয়। এখন অ্যাপসে সব কিছু হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের বিশ্বাস আমরা নির্বাচনে জয়লাভ করবো। শত শত নেতাকর্মী নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দেওয়া সম্পর্কে তিনি বলেন আমরা কোনো শোডাউন করি নাই।
কালো টাকার মালিক ও ক্যাসিনো নিয়ন্ত্রক কাউন্সিলর প্রার্থীদের কিভাবে নিয়ন্ত্রণ করবেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধানমন্ত্রী অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছে। এবার যদি কোন কাউন্সিলর দুর্নীতিবাজ হয় তাদের বরদাস্ত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবো আতিকুল ইসলাম।

আপডেট সময় : ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯