সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকার মালামাল জব্দ করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকার মালামাল জব্দ করেছে। এসময় চারজনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে বিজিবির এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের জাফর আলীর ছেলে নাসির মোড়ল (৩০), একই জেলার মহাকাল গ্রামের মৃত প্রভাত দের ছেলে বিক্রম কুমার দে (২২), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মামুনুর রশিদ (২৮) ও শ্যামনগর থানার দেবলা গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে আকবর হোসেন (২৩)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেস বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির আওতাধীন ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা জয়দেব ঘোষের মোটর সাইকেলের গ্যারেজের সামনে অভিযান চালায়। সেখান থেকে দুইটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় মদ ও গাঁজা জব্দ করা হয়। দুইটি ট্রাকসহ মালামালের মূল্য ৯০ লাখ দুই হাজার পঞ্চাশ টাকা।

অপরদিকে গাজীপুর বিওপির সদস্যরা বাঁকাল চেকপোষ্টে অভিযান চালিয়ে, ৭৭ লাখ ৪০ হাজার টাকার আমদানি নিষিদ্ধ ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় মাছ জব্দ করে এবং একটি আইচার ট্রাক আটক করা হয় যার মূল্য ৬৫ লাখ টাকা। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকার মালামাল জব্দ করেছে

আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯