সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

১৪ দল গঠন না হলে আওয়ামী লীগও মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, রাশেদ খান মেনন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শরীফ উদ্দীন জীবননগর প্রতিনিধি::-

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন গত ১০ বছরে দুর্নীতিবাজরা বাংলাদেশ থেকে ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশবিরোধী নব্য-রাজাকারদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। শনিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদন পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইউনুচ তালুকদার, সদস্য অনুপ কুমার পিন্টু, যশোর জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামলী শর্মা। প্রধান অতিথি রাশেদ খান মেনন আরো বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর জিয়াউর রহমান সংবিধানকে ভুলুণ্ঠিত করেছে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেছেন। আমরা তখনো জনগণের পক্ষে এর বিরোধিতা করেছি। ১৪ দল গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন জামাত-বিএনপির হাত থেকে দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে ১৪ দল গঠন করেছি। এই ১৪ দলের কারণেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মাটিতে শক্তিশালী হয়েছে। আমরা কথা বলতে পারছি। দেশের মানুষের উন্নতি হচ্ছে। যদি ১৪ দল গঠন করা না হতো আওয়ামী লীগও মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৪ দল গঠন না হলে আওয়ামী লীগও মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, রাশেদ খান মেনন।

আপডেট সময় : ০৬:৫৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯