সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

পদ পাচ্ছেন সাবেক-বর্তমান কয়েকজন সংসদ সদস্যও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:;আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেতে যাচ্ছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্য। তাঁদের রাখা হচ্ছে সম্পাদকমণ্ডলীসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে। গত ২০ ও ২১ ডিসেম্বর দলটির জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আংশিক কমিটি গঠনের পর আজ বৃহস্পতিবার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আওয়ামী লীগের একাধিক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের একটি সাংগঠনিক সম্পাদক পদে উত্তরবঙ্গের একজন সংসদ সদস্যকে আনা হচ্ছে। অর্থ-সম্পাদক পদ পেতে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান; তিনি দলের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত আতাউর রহমান খানের মেয়ে। আতাউর রহমান আওয়ামী লীগের দুঃসময়ে চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
কার্যনির্বাহী সংসদের সদস্য হতে যাচ্ছেন জাতীয় নেতা প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। এ তালিকায় আরো আছেন সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, ফজিলাতুন্নেসা বাপ্পী ও আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। সানজিদা খানম ঢাকা-৪ আসন থেকে ২০০৮ সালে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের নির্বাচনের পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন। তাঁদের সঙ্গে কার্যনির্বাহী সংসদের সদস্য হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা কোহিনূরও।

কমিটিতে যুক্ত হতে যাচ্ছেন পটুয়াখালীর একজন সাবেক সংসদ সদস্য। একাধিকবার নির্বাচিত এ সংসদ সদস্যের আসনে বিশেষ কারণে এবারে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়।

সূত্রগুলো জানায়, গতকাল রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তাঁরা দলীয় প্রধানের সঙ্গে কমিটি ঘোষণার প্রসঙ্গে আলোচনা করেন। আজ দুপুরের দিকেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।
গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৪২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এখনো দলটির ৩৯ পদে নেতৃত্ব নির্বাচন বাকি রয়েছে। সূত্র কালের কণ্ঠ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ পাচ্ছেন সাবেক-বর্তমান কয়েকজন সংসদ সদস্যও

আপডেট সময় : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯