সংবাদ শিরোনাম ::
জরুরি বৈঠক ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্ট। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে। আজ বিকাল ৪টায় মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন। বৈঠকে ৩০ ডিসেম্বরের কর্মসূচি ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।























