সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বেনাপোল থেকে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ঔষধের চালানসহ আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
বেনাপোল থেকে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ঔষধের চালানসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে যশোর ৪৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত জানায়।

বুধবার (১৮ ডিসেম্বর) বেনাপোলের তালসারি নামক স্থান থেকে বিজিবি সদস্যরা কাভার্ডভ্যানসহ চালানটি আটক করেন। পরে কাগজপত্র পরীক্ষা ও আটককৃত পণ্যের হিসাব এবং মূল্য নির্ধারণ করতে দীর্ঘ সময় লেগে যায় বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ একটি চালান দেশের অভ্যন্তরে আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার মো. আব্দুল ওহাবের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তালসারি নামক স্থান থেকে কাভার্ডভ্যানটি আটক করে।

পরে তল্লাশি করে এর মধ্যে ভারতীয় বিভিন্ন কসমেটিকস ৭৪ হাজার ৩৪৩ পিস, ওয়ান টাইম পেপার কাপ ২ হাজার ১৫৬ কেজি, বিভিন্ন প্রকার ওষুধ ৯ হাজার ৯৪০ পাতা ও ১ হাজার ২১৮ পিস ইনঞ্জেকশন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানসহ আটক মালামালের মূল্য দুই কোটি ৫৪ লাখ টাকা। কাভার্ডভ্যানসহ আটক মালামাল শুক্রবার (২০ ডিসেম্বর) বেনাপোল শুল্ক গোডাউনে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল থেকে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ঔষধের চালানসহ আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:১৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯