সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশালের আগৈলঝাড়ার সন্তান জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ৩৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার :: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নতুন কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হয়েছেন।
তবে দলটির নতুন কমিটিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে।
প্রেসিডিয়াম সদস্য হয়েছেন যুগ্ম সাধারন সম্পাদক বরিশালের সন্তান জাহাঙ্গীর কবির নানক।
৪ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক মাঠে নিজেকে নানা পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতি আনুগত্যের পরীক্ষায়ও সফলভাবে পাস করা বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
ছাত্রলীগের রাজনীতি দিয়ে জাহাঙ্গীর কবির নানকের উত্থান। তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বরিশালে জন্মগ্রহণ করা এ নেতা।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে এই আসন থেকে নৌকা প্রতীকে জেতেন জাহাঙ্গীর কবির নানক। ঠাঁই হয় মন্ত্রিসভায়, দায়িত্ব পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে অধিবেশনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে।
প্রেসিডিয়াম সদস্য হিসাবে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান।
আগে থেকেই প্রেসিডিয়াম সদস্য হিসাবে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ,আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, কাজী জাফরুল্লাহ, আবদুল মতিন খসরু, পীযুষ কান্তি ভট্টাচার্য, ফারুক খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কমিটিতে রয়েছেন মাহবুব উল আলম হানিফ, ডা. দীপুমণি, হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম।
সাংগঠনিক সম্পাদক পদে মির্জা আজম, আহমদ হোসেন, এস এম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বিএম মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক হয়েছেন বিপ্লব বড়ুয়া।
প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান গোলাপ। আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু।
কোষাধ্যক্ষ পদে নতুন কারো নাম ঘোষণা করা হয়নি। এনএইচ আশিকুর রহমান এই পদে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের আগৈলঝাড়ার সন্তান জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন

আপডেট সময় : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯