সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ৫ জন আহত হয়েছেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ৩৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বিজয় দিবসের দিনে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে বেলা ১১টায় একটি মিছিল পৌরসভার ব্যানারে বের করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে পূর্ব নির্ধারিত বিজয় র‌্যালিটি একই জায়গায় (পোস্ট অফিস মোড় এলাকায়) পৌঁছুলে কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিছু অতিউৎসাহী কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়লে যুবলীগের সাবেক নেতা আবদুল মতিন, মো. সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবায়ের বিশ্বাসসহ ৫ জন আহত হয়। এদের মধ্যে মতিন ও সাঈদকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব জানান, পোস্ট অফিস মোড় এলাকায় কী ঘটেছে তা আমার জানা নেই। ওই সময় আমাদের কর্মীরা বিজয় র‌্যালির জন্য সবাই বিজয়স্তম্ভে ছিল।

ঘটনা সম্পর্কে জানতে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, র‌্যালি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা এ ধরনের কোনো অভিযোগ পায়নি।

উল্লেখ্য, বিগত এক দশক ধরে ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ৫ জন আহত হয়েছেন।

আপডেট সময় : ০১:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯