সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আওয়ামী লীগ সম্মেলনকে কেন্দ্র করে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ৩৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। নগরীর লালদীঘি ময়দানে সম্মেলন উদ্বোধনের আগেই এ ঘটনা ঘটে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে দুই পক্ষের মাঝে এ গণ্ডগোল বাধে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্মেলনে অংশ নিতে আসা কয়েকজনের কাছ থেকে জানা যায়, উত্তেজনার শুরু হয় বিভিন্ন নেতার নামে স্লোগান দেয়াকে কেন্দ্র করে। পাল্টাপাল্টি স্লোগানে দুই পক্ষ মারমুখি হয়ে ওঠে। এক পর্যায়ে এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। পরে সিনিয়র নেতা ও পুলিশের হস্তক্ষেপে তা থেমে যায়।

অন্য একটি সূত্রে জানা যায়, মিরসরাই আ.লীগের দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। জেলা আ.লীগের সদস্য ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও মিরসরাই উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের অনুসারীরা এ ঘটনায় লিপ্ত হন। প্রায় ১০ মিনিট ধরে পাল্টা পাল্টি চেয়ার ছোড়াছুড়ি চলে।

কোতয়ালী থানার ওসি মো. মহসিন বলেন, ‘দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রায় ঘণ্টাখানেক পরে সম্মেলনের উদ্বোধক আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ সদস্য মোশাররফ হোসেন মঞ্চে উপস্থিত হন। সম্মেলনের উদ্বোধন করে বলেন, নেত্রী চান পরিচ্ছন্ন নেতা-কর্মী। এবারের কমিটিতে পরিচ্ছন্ন নেতাদের আনা হবে। কমিটিতে থেকে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবেন, এমন নেতার দরকার নেই।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যদিও উদ্বোধনের সময় তিনি উপস্থিত ছিলেন না। দুপুরের দিকে তিনি সম্মেলনে যোগ দেন। উদ্বোধন অধিবেশনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আ.লীগের সভাপতিমণ্ডলির সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। উত্তর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সম্মেলনে সভাপতিত্ব করেন।

লালদিঘী মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের পর বিকালে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিলে চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ সম্মেলনকে কেন্দ্র করে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

আপডেট সময় : ১০:২৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯