সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সুবিধাবাদীরা যাতে সুবিধা নিতে না পারে সেদিকে সকল নেতাকর্মী কে সর্তক থাকতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ৩২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি::দলের মধ্যে ঢুকে সুবিধাবাদীরা যাতে সুবিধা নিতে না পারে সেদিকে সকল নেতাকর্মী কে সর্তক থাকতে হবে। তৃণমূলের নেতাকর্মীরা আ’লীগের প্রাণ। তাই সকলকে ঐক্যবদ্ধ আ’লীগের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। ভোলা বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে রবিবার সকাল ১০টায় উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ কে অশান্ত করতে একটি চক্র দেশে এবং বিদেশে কাজ করেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের কে রুখে দিতে হবে। উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। বিশেষ অতিথি হিসাবে আলী আজম মুকুল এমপি বলেন, বাংলাদেশ আজ খাদ্য উদ্ধৃত্তের দেশ। আমাদের কে বিদেশ থেকে এখন আর সাহায্য নিতে হয় না। পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর সহ বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে সরকার। বাংলাদেশে যত বড় বড় উন্নয়ন হয়েছে সবই আ’লীগ সরকারের আমলে হয়েছে। আ’লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ হয়। তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশ কে দুর্বার গতিতে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটি মহল গুজব রটিয়ে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

সম্মেলনে উদ্বোধক হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমূখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ। সম্মেলনের শুরুতেই বেলুন ও পায়রা উড়ানো হয় এবং পবিত্র কোরআন তেলোয়াত ও গিতা পাঠের মধ্যে দিয়ে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। কাউন্সিলর ও ডেলিগেইট বৃন্দের ভোটের মাধ্যমে মো: জসিম উদ্দিন হায়দার কে উপজেলা আ’লীগের সভাপতি, আলহাজ্ব রফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও আ.ন.ম আবদুল্ল্যাহ কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুবিধাবাদীরা যাতে সুবিধা নিতে না পারে সেদিকে সকল নেতাকর্মী কে সর্তক থাকতে হবে

আপডেট সময় : ১০:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯