সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঝিনাইদহ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ৩৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। প্রতিদিন চোরাপথে ভারত থেকে মুসলমান বাঙালিরা প্রবেশ করছে। বুধবার ভোরে মহেশপুরের মগদাশপুর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক করে ৫৮ বিজিবির জুলুলী বিওপির জোয়ানরা। এ নিয়ে গত এক সপ্তায় প্রায় তিন’শ জনকে আটক করলো বিজিবি।
খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় জানান, বুধবার ভোরের দিকে সীমান্ত পিলার ৫৩/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগদাশপুর মাঠ দিয়ে ৪ বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে দুই বছর আগে তারা ভারতে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা হয়েছে।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার নেপার মোড় থেকে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে।

এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপির টহলদল জীবননগরের মকছেদ মার্কেটের সামনে থেকে ৯২ পিস ইয়াবাসহ সোহাগ নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। সোহাগ মহেশপুরের দত্তনগর এলাকার কেশবপুর গ্রামের টিকার উদ্দীনের ছেলে। তার কাছ থেকে ১টি ডিসকোভার মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ ২হাজার ৫শ’১৭ টাকা উদ্ধার করা হয়।

এদিকে মেদিনীপুর বিওপি স্থানীয় একটি আম বাগান থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় এসব তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯