চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০১:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেষ্ট পরীক্ষার প্রশ্ন আগের রাতে ১৫শ টাকায় পাওয়ার ফলে ফাঁসের অভিযোগে পরীক্ষা চলাকালীন বাংলা পরীক্ষা স্থগিত করেছে স্কুল কতৃপক্ষ। সোমবার সকালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর পরিক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় সত্য উদঘাটনের জন্য জেলা প্নশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জনি ফটোকপি দোকান থেকে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার ঘটে। পরে ঘটনাটি জানার পর জনি ফটোকপি দোকানে অভিযান চালায় সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম। অভিযানে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা মেলে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সুত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে জনি ফটোকপির দোকান থেকে ২০২৭ সালের এসএসসি টেস্ট পরিক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফাঁস হওয়া প্রশ্ন পত্রের পরিক্ষা স্থগিত করা হয়েছে।
এই ঘটনাটি জানার পর জেলা প্রশাসন ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে আলোচনা সভা করেন। সভায় তিনি জানান, বিদ্যালয়ের পরিক্ষা কমিটির সকল সদস্যকে শোকজ করা হবে।
এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘প্রশ্নপত্রের ফাঁস হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।’
এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘গতরাতে ২০২৭ সালের এসএসসি টেস্ট পরিক্ষা বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস হয়। এরপর বাংলা পরিক্ষা স্থগিত করা হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান
























